5 ওয়াক্ত নামাজের ফজিলত, উপকারিতা ও না পড়ার শাস্তি

 

নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই ৫ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ।


আজ আমরা জানবো ৫ ওয়াক্ত নামাজের ফজিলত,উপকারিতা এবং নামাজ না পড়ার শাস্তি কি কি তা সম্পর্কে।


১. ৫ ওয়াক্ত নামাজের ফজিলত


ফজরের নামাজ: ফজরের নামাজ আদায় করলে সারাদিন আল্লাহর জিম্মায় থাকা যায়। ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম।


যোহরের নামাজ: যোহরের ৪ রাকাত সুন্নত পড়লে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়।


আসরের নামাজ: আসরের নামাজ কাজা করলে ৪০ বছরের আমল নষ্ট হয়ে যায়। তাই সময় মতো আদায় করা জরুরি।


মাগরিবের নামাজ: মাগরিবের নামাজের পর দোয়া কবুল হয়। এই সময় আল্লাহর রহমতের দরজা খুলে যায়।


এশার নামাজ: এশার নামাজ ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। যে ব্যক্তি এই দুই ওয়াক্ত জামাতের সাথে পড়বে সে সারারাত ইবাদতের সওয়াব পাবে।

আরও পড়ুনঃ সালাত বা নামাজের পরিচয় ও গুরুত্ব

২. নামাজের দুনিয়াবি উপকারিতা


মানসিক শান্তি: নামাজে সেজদার মাধ্যমে মানুষ তার সব দুশ্চিন্তা আল্লাহর কাছে সোপর্দ করে দেয়। এতে ডিপ্রেশন ও টেনশন দূর হয়।

শারীরিক উপকার: নামাজের বিভিন্ন অঙ্গভঙ্গি এক্সারসাইজের মতো কাজ করে। রুকু, সেজদা করলে শরীর সুস্থ থাকে।

শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা: ৫ ওয়াক্ত নামাজ মানুষকে সময় মেনে চলতে শেখায়। জীবনে শৃঙ্খলা আসে।

সমাজে সম্মান: নামাজি ব্যক্তিকে সবাই সম্মান করে। তার কথার মূল্য বাড়ে।


৩. নামাজ না পড়ার শাস্তি


কুরআনে আল্লাহ বলেছেন, "ধ্বংস তাদের জন্য যারা নামাজে অমনোযোগী"। হাদিসে এসেছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। কবরে প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে। নামাজ না থাকলে বাকি সব আমলও বৃথা হয়ে যাবে।


উপসংহার


প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আজ থেকেই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত করি। ছোট ছোট স্টেপ নিন। প্রথমে ১ ওয়াক্ত দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে ৫ ওয়াক্তে যান।


আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আমিন।


আরও পড়ুনঃ যাকাত এর পরিচয়,গুরুত্ব ও ফজিলত এবং খাত


আরো ইসলামিক লেখা ও দোয়া পেতে sktipspoint এর সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url